1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

সাবেক এমপিপুত্রের শ্বশুর বাড়িতে মিলল কোটি টাকা, দামি গাড়ি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল। অভিযান পরিচালিত বাড়িটি সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুর বাড়ি বলে জানা গেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রবিবার (২২ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে এসব টাকা বৈদেশিক মুদ্রা ও বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। এ সময় শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে তিনজনকে গ্রেপ্তারও করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দাবি, জব্দ সম্পদগুলো সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

অভিযান পরিচালনার সময় ওই বাড়ি থেকে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়। বিদেশি মুদ্রাগুলোর মধ্যে ছিল ৬৫টি ১০০ ইউএস ডলারের নোট, ৪টি ২০ ইউএস ডলারের নোট, একটি ৫ ইউস ডলারের নোট, একটি এক ইউএস ডলারের নোট, ৪১টি ১০০০ থাইবাথ নোট, ১১টি ১০০ থাইবাথ নোট, ২টি ৫০০ খাইবাথ নোট, ২৮টি ২০ থাইবাথ নোট, ৩টি ৫০ থাইবাথ নোট, ২০টি ৫০০ দেরহামের নোট, একটি ১০০ দেরহামের নোট, একটি ২০ দেরহামের নোট, ৩টি ১০ দেরহামের নোট, ২টি ৫ দেরহামের নোট, ৫টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ২টি ১০ সিঙ্গপুর ডলারের নোট, একটি ২ সিঙ্গপুর ডলারের নোট, একটি ১০০ রিয়ালের নোট, দুটি ৫০ রিয়ালের নোট, দুটি ১০ রিয়ালের নোট, তিনটি ৫ রিয়ালের নোট, একটি এক রিয়ালের নোট, একটি ২ হাজার রুপির নোট, ৬০টি ৫০০ রুপির নোট, একটি ২০০ রুপির নোট, ৫টি ১০০ রুপির নোট, ৫টি ৫০ রুপির নোট, ৪টি ২০ রুপির নোট ও ৬টি ১০ রুপির নোট ছাড়াও তিনটি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেটের পাশাপাশি জব্দ করা হয়েছে দুটি বিলাসবহুল গাড়ি।

উদ্ধারকৃত বুলেটপ্রুফ জ্যাকেট তিনটি ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে আবির হাসান তামিম এবং গত ৫ আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন তথ্য ছিল উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র ও গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট