1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নাথেরপেটুয়া ডিগ্রি কলেজে শিক্ষা, শৃঙ্খলা ফিরিয়ে আনতে জামায়াতের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজে শিক্ষা, শৃঙ্খলা ফিরিয়ে আনতে কলেজ প্রশাসনের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখার একটি প্রতিনিধি দল।এসময় জামায়াত নেতৃবৃন্দ  কলেজটির সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কলেজ পরিচালনার জন্য (জামায়াত মনোনীত)  গভর্ণিং বডির একটি প্যানেলের তালিকা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদের কাছে জমা দিয়েছেন।

জামায়াতের মনোনীত প্রতিনিধি দলে ছিলেন লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো.সাঈদুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও নাথের পেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির আবদুল গোফরান,মনোহরগঞ্জ পূর্ব উপজেলা শিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম পরশ প্রমুখ।

মত বিনিময় শেষে জামায়াত নেতৃবৃন্দ জানান, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা, শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা বদ্ধ পরিকর। বৃহত্তর অঞ্চলের ঐতিহ্য বাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি গত১৫/১৬বছর থেকে শিক্ষা ব্যবস্থা ও শৃঙ্খলা অনেকটা ভেঙ্গে পড়েছে।তাই সময় এসেছে কলেজটিকে আগের ঐতিহ্যে পিরিয়ে আনতে। এ লক্ষ্যে আজ আমরা নাথের পেটুয়া ডিগ্রি কলেজ পরিচালনার জন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখার মনোনীত একটি প্যানেল কমিটি জমা দিয়ে আসছি। আসা করছি আমাদের মনোনীত কমিটিটি দ্রুত অনুমোদন দিয়ে, নাথের পেটুয়া ডিগ্রি কলেজের শিক্ষা, শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলে আমাদেরকে সহযোগিতা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট