1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
নৈতিক ও মৌলিক শিক্ষাকে বাদ দিয়ে আদর্শ নাগরিক তৈরি সম্ভব নয় -অধ্যাপক জাহাঙ্গীর আলম ক্যান্সারে আক্রান্ত বাকপ্রতিবন্ধী রুচিয়া বেগমের বাঁচার আকুতি সাড়ে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী জামায়াতের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা

আরিফ ও রফিকুল হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আলাদা দুই হত্যা মামলায় ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এ দিন রমনা মডেল থানার মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

এছাড়া, গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট