1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা-১৫ আসনে জুম’আর নামাজ আদায় ও মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করলেন ডা. শফিকুর রহমান চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্পর্শের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শফিকুর রহমান মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা মরহুম মোহাম্মদ আলীর বড় ছেলে আরজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে বিশাল সাইকেল র‍্যালি: বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, মন্তব্য সেলিম উদ্দিনের আদ-দ্বীনের পুরো হাসপাতাল নয়, বাতিল হয়েছে শুধু প্যাথলজি লাইসেন্স: আইনি লড়াইয়ে নামছেন ব্যারিস্টার শিশির মনির লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা: চলমান কাজ দ্রুত শেষ করার তাগিদ সংসদ সদস্য আবুল কালামের মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত: ১ হাজার চারা বিতরণ ৭০০ বছরের ‘কায়েমি প্রথায়’ ডিসি-র হানা: শাহজালাল ও শাহপরান মাজারের কোটি কোটি টাকার হিসাব তলব যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন: কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম পটুয়াখালীর দশমিনায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামী ও শ্বশুর আটক

টঙ্গীতে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া এলাকায় এশিয়া পেট্রোল পাম্পের সামনে সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গীর পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা সকাল ৭টায় কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে কারখানার মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকেরের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইলে কল দিলেও তিনি কোনো সাড়া দেয়নি।এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) সিজন্স ড্রেসেস লিমিটেড, প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও মণ্ডল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে।

টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকায় অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক তাদের আগস্ট মাসের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন। এছাড়াও টঙ্গীর চেরাগআলী স্কুইব রোড এলাকায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন।

এ ছাড়া হাজিরা বোনাসের দাবিতে বাঘের বাজার এলাকায় মণ্ডল গার্মেন্টস লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট