1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিসহ বিভিন্ন দাবিতে মহাসড়কে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে কারখানায় কর্মবিরতি দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

জানা যায়, আজ সকাল ৮টা থেকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার খাঁপাড়া রোডে অবস্থিত একটি কারখানার দেড় হাজার শ্রমিক জুলাই মাসের বাকি অর্ধেক বেতনের দাবিতে উৎপাদনকাজ বন্ধ করে কর্মবিরতিতে যায়।

এদিকে সকাল থেকে টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকায় অবস্থিত একটি কারখানার পাঁচ শতাধিক শ্রমিক তাদের আগস্ট মাসের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছে। এখন মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছে। তা ছাড়া টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা কিছু দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন।

তা ছাড়া হাজিরা বোনাসের দাবিতে বাঘের বাজার এলাকায় আরেকটি পোশাক কারখানার তিন হাজার শ্রমিক একসঙ্গে বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত কিছু জায়গায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৮টা থেকে এ আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। এতে তীব্র যানজট দেখা দিয়েছে।

আজ সকাল ৮টা ৪৫ মিনিটে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (বাঘের বাজার জোন) সুমন মিয়া জানান, সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, আজ সকাল ৮টায় খাইলকুর এলাকায় তিন শতাধিক শ্রমিক তাদের আগস্ট মাসের বেতন পরিশোধের দাবিতে উৎপাদনকাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছেন। মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছে।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবীর খোকন বলেন, কারখানায় যেসব শ্রমিকের কোনো লেট নেই এবং নিয়মিত কাজ করে, তাদের প্রতি মাসে ৭৫০ টাকা অতিরিক্ত হাজিরা বোনাস দিচ্ছে বিভিন্ন পোশাক কারখানা। আমি মনে করি, এটা শ্রমিকদের অধিকার এবং এ দাবি যৌক্তিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট