1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আদর্শ শিক্ষকরাই হলেন দেশ-জাতি গড়ার কারিগর -হাফেজ নুরুন্নবী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
শিক্ষা জাতির মেরুদণ্ড।যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই বলতে হয়, আদর্শ শিক্ষকরাই হলেন দেশ-জাতি গড়ার অন্যতম কারিগর। কেননা বর্তমান বিশ্বে আদর্শ শিক্ষা ছাড়া কোন শিক্ষার্থী সফলতা অর্জন করতে পারে না। গত বৃহস্পতিবার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী। তিনি বলেন -শিক্ষকতা একটি মহান পেশা। যখন একজন শিক্ষক তাঁর নীতি নৈতিকতা থেকে দূরে সরে আসেন,তখনি তিনি সম্মান, মর্যাদার জায়গাটা হারিয়ে পেলেন।


তিনি বলেন -লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসাটি বৃহত্তর অঞ্চলের একটি ঐতিহ্য বাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রয়েছে অনেক সুনাম ও সুখ্যাতি।কিন্তু গত কয়েক বছর থেকে মাদরাসাটির শিক্ষা ব্যাবস্থা,তাঁর ঐতিহ্য থেকে দূরে সরে অনেকটাই ভেঙ্গে পড়েছে। তাই তিনি আশা প্রকাশ করে বলেন, এখন থেকে মাদরাসাটির শিক্ষা ব্যাবস্থা পূর্বের ন্যায় পিরিয়ে আনতে শিক্ষকদের পাশাপাশি সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবির।
তিনি আরো বলেন- মাদরাসা প্রশাসনকে শিক্ষক ও শিক্ষার্থী বান্ধব হতে হবে। তাহলে সকলে একযোগে সহযোগিতা করবে, মাদরাসা প্রশাসনকে।বন্যায় শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি সাধনে,দ্রুত মাদরাসার আবাসিক ব্যবস্থা চালু করা এবং ক্লাশ কার্যক্রম চালু করার আহবান জানান।


লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.সানা উল্লাহ বশারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো.সাঈদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো.ইকবাল হোসাইন, শিক্ষক প্রতিনিধি শাহজালাল ভূইয়া,জামায়াত নেতা শিব্বির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও লক্ষণপুর ইউনিয়ন শাখার আমির মো.ফয়জুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার সকল শিক্ষকগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট