1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

কুমিল্লার লাকসামে সাংবাদিকদের মিলন মেলায় ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আড়াই লাখ টাকার অনুদান

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

লাকসাম-মনোহরগঞ্জের পেশাজীবি সাংবাদিকদের মিলন মেলার মাধ‍্যমে তিনটি পরিবারকে আড়াই লাখ টাকা অনুদান দিয়েছেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জের মানবিক ব্যক্তি ও সৌদি আরবের মক্কা মহানগরীর বিশিষ্ট ব্যবসায়ি মো. মিজানুর রহমান সুমন। সোমবার দুপুরে লাকসাম গ্রীণ ভিউ রিসোর্টে সাংবাদিকদের এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আরিফুর রহমান স্বপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাকসামে কর্মরত সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, মো. আবদুল কুদ্দুস, মো. কামাল উদ্দিন, ফারুক আল শারাহ, মো. মনির আহমেদ, মো. আবদুর রহিম, মনোহরগঞ্জের সাংবাদিক হুমায়ুন কবির মানিক, আবদুর রহিম, আবদুল বাকী মিলন  প্রমুখ।

অনুষ্ঠানে মানবিক ব্যক্তি, মক্কা মহানগরীর বিশিষ্ট ব্যবসায়ি মো. মিজানুর রহমান সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় নিহত লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউপির ইছাপুরা সাতঘর গ্রামের আবু ইউসুফের পরিবারকে নগদ এক লাখ, মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পশ্চিম বাতাবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোসাইন ও আলমগীরকে পঞ্চাশ হাজার ও শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামের কিডনি রোগে আক্রান্ত রবিউল হোসেনকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

এসময়ে মিজানুর রহমান সুমন সৌদি আরবে বসবাস করায় অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও সাংবাদিকদের উদ্দেশ্যে একটি লিখিত বার্তা পাঠান। তার পক্ষে লিখিত বক্তব‍্য পড়ে শুনান সাংবাদিক ফারুক আল শারাহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি এবারে বন্যায় তিন উপজেলায় পাঁচ শতাধিক সদস্যের স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। এছাড়াও লাকসাম মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে সাড়ে দশ লাখ টাকা নগদ অনুদান প্রদান করেছি। পাশাপাশি সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা চিহ্নিত করে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সহযোগিতার চেষ্টা করেছি। আমাদের কার্যক্রমে যেন কোন ধরনের অনিয়ম সৃষ্টি না হয় সেজন্য আমি প্রবাস থেকেই সবকিছু মনিটরিং করেছি।

বিগত দিনে বিভিন্ন মানবিক কর্মকান্ড বাস্তবায়নে লাকসাম-মনোহরগঞ্জ তথা কুমিল্লাসহ দেশের সাংবাদিক বন্ধুরা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এজন্য সকল সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতীতের মতো ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নে আপনাদের আন্তরিক সহযোগিতা ও সুপরামর্শ পাবো বলে মনে-প্রাণে বিশ্বাস করি।

এসময় লাকসাম-মনোহরগঞ্জের সকল পেশাজীবি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট