1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

গাজীপুরে বেক্সিমকো গ্রুপের কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে বেতন-ভাতা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের জেরে বেক্সিমকো গ্রুপের বিগ-বস পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বেক্সিমকোর বিগ-বসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কয়েক দিন ধরে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনকারীরা বেতনের দাবিতে বুধবার বিগ-বস কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে কিছু শ্রমিক কারখানার ভেতর প্রবেশ করে কেমিক্যাল গোডাউনে আগুন ধরিয়ে দেন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষোভকারীদের বাধার কারণে আগুন নেভাতে বিলম্ব হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কারখানার কেমিক্যাল গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে।

এদিকে গাজীপুরের টঙ্গী, বাঘের বাজার, বাংলাবাজার, পোড়াবাড়ী, কাশিমপুর, জিরানীসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টে শ্রমিক বিক্ষোভ হয়েছে। অনেক এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ২৫টির বেশি কারখানায় ছুটি ঘোষণা করেছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পরিচালক মো. সারোয়ার আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট