1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন;  বিনা খরচে ১১২ কর্মী মালয়েশিয়া যাচ্ছেন, প্রথম ফ্লাইট কাল দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার অভিনেতা সোহেল খান আর নেই শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম

মনোহরগঞ্জে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

 শাহাদাত হোসেন: 
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন:  বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আশা মনোহরগঞ্জ সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাম্পের উদ্বোধন করেন আশা’র সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফজলুল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: ইব্রাহীম ইবনুল আবিদ মেডিকেল অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলেয়মান সরকার ব্রাঞ্চ ম্যানেজার। ফয়সাল আহম্মেদ মেডিকেল এসিস্ট্যান্ট রুনা আফরোজ ষ্ট্যাটিক প্যারামেডিক্যাল, শাহাবুদ্দিন রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর, সুশান্ত চাকমা ল্যাব টেকনোলজিস্ট বৈশাখী বিশ্বাস কাউন্সিলরসহ সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পে স্থানীয় রোগীদের- পিএলআইডি, টেনিস এলবো, স্পনডাইলোসিস, ব্যাক পেইন, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও ফ্রোজেন শোল্ডারসহ আরও বেশকিছু রোগের ফিজিওথেরাপি দেওয়া হয়। এছাড়াও, ক্যাম্প চলাকালীন সময়ে রোগীদের বিনামূল্যে পরামর্শ সেবা, স্বাস্থ্য সেবা ও বিভিন্ন ফিজিওথেরাপি উপকরণ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট