1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

কুমিল্লায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উপহার-সামগ্রী বিতরণ

মোঃ মমিন উল্লাহ, কুমিল্লা থেকেঃ
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই’র পক্ষ থেকে 67 নং ওয়ার্ড বক্সনগর, সারুলিয়া, ডেমরা-ঢাকাস্থ আল-কারীম ইসলামী পাঠাগারের সৌজন্যে ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে সারাদেশের ন্যায় কুমিল্লা দক্ষিণ জেলা (লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট) ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীদের মাঝে উপহার-সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত উপহার-সামগ্রী বিতরেণে অংশ নেন কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সেক্রেটারী মাওলানা মনছুর আহমদ সাকী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, জেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের সভাপতি প্রভাষক জাহিদ আল-মামুন, সাধারণ সম্পাদক নুরুন্নবী ইমন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মমিন উল্লাহ প্রমুখ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদর্শবান যুবকদের প্রিয় সংগঠন। এই সংগঠনটি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগি হয়ে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণময় রাষ্ট্র গঠনে এবং মানবতার কল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় জাতীয় যেকোন দূর্যোগ ও  ক্রান্তিকালে আপাময় জনসাধারণের পাশে দাঁড়ানোর অনন্যা নজির স্থাপন করে ইসলামী যুব আন্দোলন। ফলে আজ যুবকদের পাশপাশি বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে ইসলামী এ সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট