1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল সেন্টার সেবা প্রদান

মোঃ সোহাগ:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

মোঃ সোহাগ: প্রতি মাসের ন্যায় আজ মানিকগঞ্জ জেলার, শিবালয় উপজেলার, যমুনাবাদ গ্রামের,মোল্লা ভিলায় অনুষ্ঠিত হয় শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “আব্দুল মোতালেব মোল্লা স্মরণে ফ্রী মেডিকেল সেন্টার। ” সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলে ফ্রী মেডিকেল সেন্টার। উক্ত ফ্রী মেডিকেল সেন্টারে যমুনাবাদ গ্রাম সহ আশপাশের অসংখ্য গ্রাম থেকে রোগীরা এসে চিকিৎসা সেবা গ্রহন করেন। রোগীদের সাথে কথা বলে জানা যায়, তারা অসুস্থ থাকলেও টাকার অভাবে,দূরত্বের কারনে ভালো চিকিৎসা সেবা নিতে পারেন না। শহরে যেতে হলে সময় এবং অর্থের প্রয়োজন হয়,যা তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে উঠে না। শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আব্দুল মোতালেব মোল্লা স্মরণে ফ্রী মেডিকেল সেন্টারটি প্রতি মাসে অনুষ্ঠিত করায়, তারা শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এবং মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আজকের ফ্রি মেডিকেল সেন্টার টি সার্বিক তত্বাবধানে ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত স্থায়ী সদস্য মো: সেন্টু খাঁন ও চেয়ারম্যান জনাব মোঃ সোহাগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট