1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

আঁচিল দূর করতে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮২ বার পড়া হয়েছে

আমাদের শরীরের বিভিন্ন স্থানে আঁচিল(বাড়তি মাংসপিণ্ড) দেখা যায়। আঁচিলগুলো শরীরের জন্য ক্ষতি ছাড়া ভালো কিছু তো নয়, দেখতেও ভালো লাগে না।

আঁচিলগুলো সরাতে রয়েছে কিছু চিকিৎসা। যেমন সার্জারির মাধ্যমে আক্রান্ত কোষকে কেটে বাদ করার মাধ্যমে৷ লেজার চিকিৎসাও আজকাল করছেন অনেকে।

তবে এই চিকিৎসাগুলো বেশ ব্যয় বহুল। প্রথমে নিজেই একটু ট্রাই করতে পারেন, ঘরোয়াভাবেই ব্যথাহীন আঁচিল দূর করতে। জেনে নিন পদ্ধতি

•    গার্লিক এক্সট্রাক্ট থেরাপি- এ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ৯০ শতাংশরও বেশি ক্ষেত্রে উপকারিতা পাওয়া গেছে। রসুনে উচ্চ পরিমাণে অ্যান্টি ফাংগাল বা জীবাণুনাশক বৈশিষ্ট্য রয়েছে। তাই সংক্রমণ সারিয়ে তোলে। রসুন আঁচিলের ওপর ২০ মিনিট রেখে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন। এটা দিনে দুবার করুন পুরো সপ্তাহ জুড়ে, আঁচিল খসে পড়েছে ।

•    অ্যালোভেরা জেল তুলো দিয়ে আঁচিলের ওপর লাগিয়ে, এটাও ব্যান্ডেজ করে রাখুন ২০ মিনিট। দিনে দুবার করুন টানা দুই সপ্তাহ। এটি দূর হবে সহজেই।

•    অ্যাপেল সিডার ভিনিগারে জীবাণুনাশক উপাদান থাকে৷ ২ চামচ আপেল সাইডার ভিনিগার , এক চামচ পানিতে মিশিয়ে আক্রান্ত জায়গায় তুলো দিয়ে লাগিয়ে একইভাবে আধাঘণ্টা ব্যান্ডেজ করে রাখুন। আঁচিল শুকিয়ে কালো হয়ে যাবে আর পড়েও যাবে, বুঝতেই পারবেন না।

আঁচিলের জন্য কোনো ওষুধ ব্যবহার করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট