1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ হোমিওপ্যাথ ইউনানী আয়ুর্বেদ হারবাল সোসাইটির উদ্যোগে বন্যার্তদের ফ্রী স্বাস্থ্য সেবা অব্যাহত

 নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

 নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি:  মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, অার্থ মানবতার সেবায় এগিয়ে আসুন এ লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথ ইউনানী আয়ুর্বেদ সোসাইটি ঢাকা জেলার আশুলিয়া থানা কর্তৃক কেন্দ্রীয় টিম নাঙ্গলকোটের বন্যার্তদের ফ্রী স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। গত ২৯ ও ৩০ আগস্ট বৃহস্পতি ও শুক্রবার নাঙ্গলকোটের হাসানপুর,মৌকরা, জোড্ডা,ছোট বেরলা,পৌঁছির,মন্তলী, কিনারা, পুঠি জলা সহ উপজেলার বিভিন্ন এলাকায় ফ্রী স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করেছেন। এবং এ কার্যক্রম নাঙ্গলকোট উপজেলা কমিটির মাধ্যমে অব্যাহত রয়েছে। এ সময় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডাক্তার হাকিম হারুন রশিদ, বাগমারা বিশ্ববেলায়েত দরবার শরীফের পীর নজির আহমেদ, আশুলিয়া থানার সভাপতি হাকিম কবিরাজ ফিরোজ আহমদ, সাধারণ সম্পাদক কবিরাজ ইব্রাহিম ইসলাম, সহ-সভাপতি হাকিম মোহাম্মদ মহসিন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, কৃষিবিদ মোহাম্মদ শাহাবুদ্দিন, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রমজান আলী, নাঙ্গলকোট উপজেলা সভাপতি হাকিম আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি হাকিম শামসুদ্দিন, সাধারণ সম্পাদক নাঙ্গলকোট জাহেরী দাওয়াখানার হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন, সহ-সভাপতি কবিরাজ আবুল কালাম,নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর নাঙ্গলকোট উপজেলার আমীর মাওলানা জামাল উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভার ৪ নং ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি নাঙ্গলকোট সরকারি কলেজের লাইব্রেরিয়ান এটিএম জিয়াউল হক, হাকিম জালাল কবির,হাকিম জাফর আহমদ সহ এ সময় স্থানীয় আলেম সমাজ ছাত্র জনতা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট