1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অসমাপ্ত কবিতা”-তানজিনা তানি

দাড়ি নেই, ২৮০ জনকে চাকরি থেকে ছেঁটে দিল তালেবান পুলিশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

পুরুষদের দাড়ি রাখতেই হবে। ক্ষমতা দখল করেই আফগানিস্তানে ফতোয়া জারি করেছিল তালেবান নেতৃত্ব। তা না মানায় চাকরি খোয়ালেন ২৮০ জন সেনাকর্মী। এছাড়াও মোট ১৩ হাজার জনকে ‘অনৈতিক আচরণের’ দায়ে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। যদিও আফগানিস্তানের তালেবান সরকারের নৈতিকতা মন্ত্রালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ‘অনৈতিক আচরণে’র দোষে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের অর্ধেককে মুক্তি দেওয়া হয়েছে। আবার পরিকল্পনা ও আইন পরিচালক মন্ত্রকের রিপোর্ট বলছে গত এক বছরে ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করা হয়েছে। এইসঙ্গে কয়েক হাজার কম্পিউটার অপারেটরকে অনৈতিক সিনেমা ছড়ানোয় বাধা দেওয়া হয়েছে। কারণ আফগান মৌলবাদী শাসকরা সঙ্গীত, বাদ্য, সিনেমার মতো বিনোদনকে অপসংস্কৃতি বলে মনে করে। ২০২১ সালে আফগানিস্তানের দখল নেওয়ার পরে নারী কল্যাণ মন্ত্রকের অবসান ঘটে। তার জায়গা নেয় নৈতিকতা মন্ত্রক।প্রথম থেকেই এই মন্ত্রকের কাজকর্মের সমালোচনা করে আসছে মানবাধিকার সংগঠনগুলি। তাদের অভিযোগ, নৈতিকতার নামে নারীদের হেনস্তা করা হচ্ছে। শুধু তাই নয়, শিক্ষার অধিকার থেকেও আফগানিস্তানের মেয়েরা বঞ্চিত। তথ্য বলছে, ১.৪ মিলিয়ন অর্থাৎ ১৪ লক্ষ মেয়েকে ইচ্ছাকৃতভাবে স্কুলে যাওয়া থেকে বঞ্চিত করেছে তালেবান। জারি করেছে বিধিনিষেধ। ইউনেস্কোর মতে, আফগানিস্তানই বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছে তালেবান নেতৃত্ব। তালেবানকে বিশ্বের কোনও দেশই কূটনৈতিক স্বীকৃতি দিতে রাজি হয়নি। যদিও ২০২৪ সালে তালেবান সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দেয় চীন। সেদেশের প্রশাসনের মতে, বিশ্বের প্রত্যাশাগুলো পূরণে আফগানিস্তান সচেষ্ট হবে।

 

সূত্র: ডন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট