1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার উপরোপে নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী জায়গা জমির বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পাঁচ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন— রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম।

এর আগে বুধবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট