1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

ক্ষমতাসীনরা পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।

রোববার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখে আসার পর এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের হাতে মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু মডেলের অস্ত্র দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বার্ডারস (সীমান্তে), নট ইন ইন্টারনাল ইউজ (অভ্যন্তরীণ কাজে ব্যবহারের জন্য নয়)।’

‘পুলিশকে এই অস্ত্র দেয়া ঠিক হয়নি।’

তিনি কঠোর ভাষায় জানান, পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না। এখন থেকে পুলিশ কমিশনের অধীনে পুলিশ চলবে। আপনারা পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, তারা যা করার করবে। এই পুলিশ জনগণের পুলিশ।’

তবে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে অবস্থা দেখেন প্রতিদিন ডাকাতি হচ্ছে, কারণ পুলিশ নাই। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে।’

এক্ষেত্রে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পুলিশকে যারা ব্যবহার করেছে তাদের ধরেন। আমি চেষ্টা করবো হুকুমদাতা যারা আছেন শাস্তি দিতে।’

সেইসাথে রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, ‘একজনের ইচ্ছামতো রাষ্ট্র চালানো যায় না। এই রাষ্ট্র কারো পারসোনাল প্রপার্টি (ব্যক্তিগত সম্পদ) না, ফ্যামিলি প্রপার্টি (পারিবারিক সম্পদ) না। রাজনীতিকে নষ্ট করা হয়েছে। মানুষ মারার পরেও ক্ষমতায় থাকতে চায়।’

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট