1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা

মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রাখছেন না আলোচিত ব্যবসায়ীরা

চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী-এমপি, আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশত্যাগের হিড়িক পড়েছে। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন, তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ১৭ জনের দেশত্যাগের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী-এমপি ও আমলা রয়েছেন। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, অতিসম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সব কিছু করতে প্রস্তুত।’ অথচ তিনি দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না।

প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ বিএস ২১৭ নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলনচাপা হয়ে তিনি ‘ভাগবেন’। শুধু তিনি নন, তার মতো সিআইপি, মন্ত্রী-এমপিদের দেশত্যাগের ‘প্রতিযোগিতা’ শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সকাল ৮টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে।  শুধু তারাই নয়, আজ বিভিন্ন সময়ে মোট ১৭ জন ভিআইপি, সিআইপির দেশছাড়ার কথা রয়েছে। এ তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি আছেন।

আজ ভিআইপি লাউঞ্জ-১ রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উড়বেন, তাদের মধ্যে আছেন— অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নূর ই আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এদের সবার সঙ্গেই একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রীক যাচ্ছেন তারা।

এ ছাড়া ভিআইপি লাউঞ্জ দোলনচাপা ব্যবহার করে আজ যাদের দেশছাড়ার কথা রয়েছে, তাদের মধ্যে আছেন— সাবেক এমপি নূর ই হাসনা লিলি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মো. হাবিব হাসান। সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন— এমবিএমের এমডি ওয়াসিম রহমান, লায়লা স্টাইলেসের এমডি ইমরানুর রহমান, সেবপের চেয়ারম্যান এএসএম মহিউদ্দিন মোনেম, সার্ক সিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন ও ডিবিএলের চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি, সিআইপি দেশত্যাগ করেছেন। আগামী কয়েক দিনে আরও যারা দেশছাড়ার প্রস্তুতি নিয়েছেন, তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে।

মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ছবিতে দেখা যায়, তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তা জানান, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন। এ ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট