1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

বিজেপি চেয়ারম্যান পার্থ গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন জানান, তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার রাতে তাকে বারিধারার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করে তার পরিবার।

উল্লেখ্য, সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট