1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

সহিংসতার মামলায় ঢাকায় ২ দিনে আটক ১,১১৭ জন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংতার ঘটনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

দুই দিনে শুধুমাত্র রাজধানী ঢাকা থেকেই ১,১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

ডিএমপি’র মিডিয়া শাখার ডিসি গোলাম ফারুক বিবিসি বাংলাকে বলেন, ‘সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে ৬০১ জনকে, বাকিদের গ্রেফতার রোববার”।

গ্রেফতারকৃতদের রাজধানীর বিভিন্ন থানা থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

বিবিসি বাংলার সংবাদদাতা আকবর হোসেন ঢাকার সিএমএম আদালতে গিয়ে দেখতে পান, ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে গ্রেফতাকৃতদের আদালতে আনা হচ্ছে।তাদের অনেককে রিমান্ড না দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। আবার গ্রেফতারকৃত কোনো কোনো ব্যক্তিকে রিমান্ডে নিচ্ছে পুলিশ।কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় নানা অভিযোগে মামলা করেছে পুলিশ। সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে বলে রোববার পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট