1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মতিঝিলের শাপলা চত্বরে নটরডেম শিক্ষার্থীদের অবরোধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাপলা চত্বর এবং আশপাশ এলাকা অবরোধ করে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে শাপলা চত্বরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন কলেজের শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অবরোধের ফলে শাপলা চত্বর এবং আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেয়, ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’

নটরডেম কলেজের শিক্ষার্থী ফারুক আহমেদ বলেন, গতকাল সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। যারা আহত হয়েছেন তারা আমাদেরই ভাই-বোন। তাদের রক্তের দাগ বৃথা যেতে দেব না। দাবি আদায় না হলে রাজপথ ছাড়ব না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট