1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজারে শিশু বলাৎকারের লোমহর্ষক ঘটনা: সিলেটে পালানোর পর জনতা-পুলিশের যৌথ অ্যাকশনে আটক ২ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা” সফলভাবে সম্পন্ন লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

ইডেন কলেজে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগ নেত্রীদের অতর্কিত হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রবিবার মধ্যরাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কারপন্থি আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় আজ সোমবার ইডেন মহিলা কলেজে প্রতিবাদী মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাতে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে।

সোমবার বেলা ১২টার দিকে ইডেন মহিলা কলেজের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কোটা নিয়ে করা  বক্তব্যের প্রতিবাদস্বরূপ ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে যাওয়ার উদ্দেশ্যে জড়ো হলে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রীদের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এছাড়াও শিক্ষার্থীরা যেন বের হতে না পারে সেজন্য কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ তালা ভেঙে মিছিল নিয়ে বের হয় এবং রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হয়। কিন্তু শিক্ষার্থীদের আরেকটি অংশ কলেজের ভেতরেই আটকে থাকায় তাদের বের করার জন্য ইডেন কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা কলেজের ছাত্ররাও ভিড় জমান কলেজের গেটে।

 

ইডেন মহিলা কলেজের একাধিক ছাত্রী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে জড়ো হচ্ছিলাম, কিন্তু হঠাৎ ছাত্রলীগের নেতৃরা এসে ঝামেলা করে এবং আমাদের চলে যেতে বলে। কিন্তু আমরা যেতে না চাইলে আমাদের সাথে ধাক্কাধাক্কি শুরু করে এবং একপর্যায়ে কয়েকজন আপুকে মাটিতে ফেলে এবং চুল ধরেও মারতে থাকে। এতে আমাদের কয়েকজন আপু আহত হয়েছে। কলেজের দুটি গেটে তালা মেরে দেওয়া হয়। কিন্তু আমরা তালা ভেঙে ফেলি এবং রাজু ভাস্কর্যের দিকে যাত্রা করি। আরেকটি যে অংশ আছে তারা বের হতে পারলে আমাদের সাথে যোগ দেবে।

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা রুটিন মিছিলে অংশ নিয়েছিলাম। কিন্তু দেখেছি শিক্ষার্থীদের একটা অংশ আমাদের মিছিলের মধ্যে ঢুকে যায়। পরে আমি এবং আমাদের সভাপতিসহ কয়েকজন তাদের সরে যেতে বলি। এ সময় ধাক্কাধাক্কি লাগে কিন্তু কোনও মারামারির ঘটনা ঘটেনি। ওখানে মিডিয়াকে যারা বক্তব্য দিয়ে মারামারির কথা বলছে তারা মূলত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মী। আমরা কখনও তাদের কাজে বাধা দেইনি। কিন্তু আমাদের বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ দিচ্ছে। কলেজ প্রশাসন গেট আটকে দিয়েছে। কারণ ছাত্র ফ্রন্টের মেয়েরা বহিরাগত ছেলেদের ক্যাম্পাসে ঢোকানোর চেষ্টা করছিল। শিক্ষার্থীদের আমরা কোনও মিছিলে অংশ নিতে বাধা দেইনি এখন পর্যন্ত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যারা মিছিল দিচ্ছে তারা ভুল করছে। প্রধানমন্ত্রী সবাইকে রাজাকার বলেনি। ওনার কথাটা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। যারা রাজাকার নয় তাদের বিষয়টা গায়ে লাগার কথা নয়। এ ধরনের প্রতিবাদী মিছিল সম্পূর্ণ অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট