1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

গাইবান্ধায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর রক্তিম ইসলাম (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহত রক্তিম ইসলাম গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম সুজনের ছেলে। সে শহরের ব্রীজরোড এলাকার কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

শনিবার (১৩ জুলাই) দুপুরে শহরের পুরাতন ব্রীজ রোড এলাকার ছড়ারবাতা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে গতকাল জুম্মার নামাজের আগে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রক্তিম।

 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে নদীতে গোসল করে জুম্মার নামাজ আদায় করার কথা বলে বাড়ি থেকে বের হয় রক্তিম। তখন থেকেই সে নিখোঁজ ছিল। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন শনিবার দুপুরে পুরাতন ব্রীজ রোডের ছড়ারবাতা বিলে বন্যার পানিতে ডুবে থাকা একটি মাচার পাশে ওর পায়ের স্যান্ডেল ও গামছা দেখতে পেয়ে স্বজনদেরকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে খোঁজাখুঁজির পর রক্তিমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নুরুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থল থেকে রক্তিম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরও করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সদর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট