1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

প্রেমে বাধা দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

কুমিল্লার লাকসামে প্রেমে বাধা দেওয়ায় সুরাইয়া আক্তার সুবর্ণা (১৫) নামক এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে লাকসাম পৌরসভার ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১১টায় পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া গ্রামের রিকশা শ্রমিক মো. সুমন মিয়া পরিবার নিয়ে লাকসাম পৌরসভার ফতেপুর এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে সুবর্ণার সাথে জনৈক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা এতে নিষেধ করলে ঘরের সিলিংয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, রাত সড়ে আটটার দিকে ওই কিশোরীকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই সে মারা যায়।

 

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট