1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নাথেরপেটুয়ায় ইসলামী ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ এর উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১০ জুলাই) নাথেরপেটুয়া স্টেশন পশ্চিম বাজার মোস্তফা ফোরম্যান টাওয়ারের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লাকসাম শাখার অধীনে পরিচালিত এ উপশাখাটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো: মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকটির সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও লাকসাম শাখা প্রধান মো. ছানা উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন নাথেরপেটুয়া উপশাখার ব্যবস্থাপক আবদুল বাতেন। উপস্থিত ছিলেন নাথের পেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রিপন, ভবনের মালিক মোঃ মোস্তফা ফোরম্যান, নাঙ্গলকোট কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল কাদের, নাথের পেটুয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.হুজ্জাতুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, মনোহরগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মানিক, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপশাখার ডেপুটি ইনচার্জ আবদুল্লাহ তৌহিদ।

ইসলামী ব্যাংকের একটি শাখা জন্য নাথেরপেটুয়াবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল। অবশেষে এ উপশাখাটি উদ্বোধনের মধ্য দিয়ে সেই চাওয়া পূরণ হয়েছে এলাকাবাসীর। উপশাখাটি উদ্বোধন হওয়ায় স্থানীয় ইসলামী ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খুশি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট