1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল কারাগারে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

ফানি ভিডিওর কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে (৩৫) গ্রেফতার করল হালুয়াঘাট থানা পুলিশ। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই নাবালিকাকে দিয়েছিল বিয়ের প্রতিশ্রুতিও। বিয়ের আশ্বাসে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এমন ঘটনা প্রকাশ্যে এলে পরিবারের করা অভিযোগে ভিত্তিতে ৯ জুলাই সকালে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ সদস্যরা। তথ্যটি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক সাইদুজ্জামান।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর আজ দুপুরে বিবাদী ইসমাইলকে আদালতে প্রেরণ করা হয়। পাশাপাশি ওই নাবালিকা কিশোরীকে আদালতে জবানবন্দিসহ ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী  কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

থানায় দায়ের করা ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, অভিযোগে প্রেক্ষিতে গ্রেফতার ইসমাইল তার নিজ বাড়িতে গৃহপরিচারিকার কাজের কথা বলে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে পরিবারের সদস্যরা এ বিষয়টি জানতে পেরে বিয়ের প্রস্তাব দেয়া হয় ইসমাইলকে। পরে বিয়ের বিষয়টি অস্বীকার করে উল্টো ভিকটিমের পরিবারকে ভয়ভীতি প্রর্দশন করেন। সর্বশেষ গত ৬ জুলাই রাতেও ভুক্তভোগী কিশোরীর নিজ বসতঘরে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয় ।
ঘটনার সত্যতা নিশ্চিত হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক বলেন, নাবালিকা ধর্ষণের ঘটনায় গতকাল রাতে থানায় একটি মামলা হয়। মামলার প্রস্তুতির পাশাপাশি ওইদিন সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ইসমাইলকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট