1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের নবগঠিত কমিটির নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ ও মন্ত্রীর মা বাবার কবর জিয়ারত

আবদুল বাকী মিলনঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

আবদুল বাকী মিলনঃ
মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল মাহমুদ ফাহাদ ও সাধারণ সম্পাদক মেহেদি হাছানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম এমপি এর পিতা ও মাতার কবর জিয়ারত করেন। পরে মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মরহুম শহিদ উল্লাহ খান সবুজের কবর জিয়ারত ও দোওয়া মুনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও ১১টি ইউনিয়ন ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিকাল ৪টায় মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের উপজেলা কার্যালয় থেকে বের হয়ে পর্যায় ক্রমান্বয়ে এ কর্মসূচি গুলো পালন করা হয়।
কর্মসূচি পালন শেষে মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান -মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের নবগঠিত কমিটিতে আমাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য আমরা মাননীয় এলজিআরডি মন্ত্রী ও আমাদের রাজনৈতিক অভিভাবক মো.তাজুল ইসলাম এমপি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় ও কুমিল্লা দক্ষিণ জেলা নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তারা বলেন-জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের যে কোন কর্মসূচি বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর। ইনশাআল্লাহ -মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগকে একটি মডেল সাংগঠনিক উপজেলা হিসাবে গড়তে বদ্ধ পরিকর। পরে তারা আগামী দিনে পথচলার ক্ষেত্রে মনোহরগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট