1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক লাকসামে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষক আক্তার হোসেন গ্রেপ্তার আখাউড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা ও বিশেষ অভিযান

ভাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা, পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে গোসল করতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন রেখা আক্তার (১৪) নামে এক কিশোরী। ঘটনার তদন্তে কাজ করছে ভাঙ্গা থানা পুলিশের পাশাপাশি ফরিদপুরের সিআইডির ক্রাইম সিন ইউনিট, পিটিআই, ডিবি ও ডিএসবি। লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে কিশোরী রেখা আক্তারের মা মেরিনা আক্তার বাদী হয়ে ভাঙ্গা থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে অজ্ঞাত ব্যক্তি/ব্যক্তিদের আসামি করে ভাঙ্গা থানায় মামলা করেছেন। শনিবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদসহ পুলিশের বিভিন্ন সংস্থার লোকজন।

 

ফরিদপুরের পুলিশ সুপার ঘটনাস্থলে আসলে কিশোরীর মা মেরিনা আক্তার ও বাবা আব্দুল হাই মাতুব্বর কান্নায় ভেঙে পড়েন। তারা ন্যায় বিচারের দাবি করেন।

বাবা আব্দুল হাই মাতুব্বর বলেন, ‘আমি চাইয়ে চিন্তে খাই। না পাইলে না খাই। আমার মাকে (মেয়ে রেখা আক্তার) যারা হত্যা করেছে তাদের বিচার চাই। আমার মা নাবার (গোসল) গেছে। তারে ধইরা নিয়ে পাটক্ষেতে মাইরা ফ্যালাইছে। আমার মা কাঁঠাল খাইতে পছন্দ করতো। শুক্রবার সকালে মা’র জন্য ভাঙ্গা বাজার থেকে কাঁঠাল কিনে আনছি। মা কয়েকটি রওয়া খাইছে। বাকি কাঁঠাল পইড়া রইছে।’

মা মেরিনা আক্তার বলেন, আমার স্বামী অসুস্থ। আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। কাজ শেষে শুক্রবার দুপুরে একটু শুইছি। সেই সময় মেয়ে আমার গোসল করতে যায়। গোসল শেষে ভিজা কাপড় পুকুর পাড়েই পরিবর্তন করে। ভিজা কাপড় পুকুর ঘাটে সেভাবেই পড়ে ছিল। আমার মেয়েকে খুন যারা করেছে তাদের শাস্তি চাই।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, আমি চার মাস আগে ভাঙ্গা থানায় যোগদান করেছি। শুনেছি মেয়েটি বছর খানেক আগে ধর্ষণের শিকার হয়েছিল। বিষয়টি ওই সময় থানায় আসেনি। দুই পরিবার স্থানীয়ভাবে মীমাংসা করেছিল। ওই ছেলেও আমাদের সন্দেহের বাইরে নয়।

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, প্রাথমিক তদন্তে বোঝা যায় মেয়েটিকে ধর্ষণ করে সালোয়ার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানায় মামলা হয়েছে। পুলিশের একাধিক টিম তদন্ত করছে। সন্দেহভাজন কেউ যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য ডিবি পুলিশ তৎপর রয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে প্রকৃত অপরাধী শনাক্ত করে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট