1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

কালুরঘাটে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকার যাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কালুরঘাট সেতুর কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকার এক যাত্রী নিখোঁজ হয়েছেন। এসময় একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার সন্ধ্যায় কালুরঘাটের পূর্ব পার থেকে পশ্চিম পারে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, বোয়ালখালী থেকে নগরে আসার সময় ফেরির সাথে একটি নৌকার সংঘর্ষ হয়। এসময় নৌকার দুজন ফেরির নিচে পড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজল নামে একজনকে উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারে চেষ্টা করছি।

বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যক্তি একজন পল্লী বিদ্যুৎ কর্মী। তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট