1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর, ৩ মহিষের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

ফেনীতে বজ্রপাতে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আনোয়ার হোসেন (১৪) ওই এলাকার আমীর হোসেনের নতুন বাড়ির নুর করিমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক রিয়াদ জানান, দুপুরের দিকে আনোয়ার তার পিতার নুর করিমের সঙ্গে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশে লীলানী জলা খালে যান। এ সময় ঝড় ও বজ্রপাত শুরু হলে তারা পিতা-পুত্র দৌড়ে আশ্রয়স্থলে যাচ্ছিলেন। ওইসময় বিকট শব্দে আরেকটি বজ্রপাত হলে আনোয়ার মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার পিতা নুর করিম পেছনে তাকিয়ে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আনোয়ার স্থানীয় উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে একই সময় জেলার সোনাগাজী উপজেলার চরছান্দিয়া এলাকায় বজ্রপাতে ৩টি মহিষও মারা গেছে বলে জানা গেছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট