1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলার রাঘবপুরে বাবু শেখ ওরফে ডাক বাবু (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাঘবপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবু শেখ উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক।

পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে বাবু শেখ ওরফে ডাক বাবু রাঘবপুর ফকিরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট