1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

এক পুলিশের গুলিতে ‌আরেক পুলিশ নিহত : সিসিটিভিতে যা দেখা গেল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

শনিবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যকে আরেক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম কাউসার আলী। আর নিহতের নাম মনিরুল ইসলাম। ঘটনার সময় এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন। এ ঘটনার নৃশংসতা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

ভিডিও ফুটেজ বলছে, ঘটনাটি শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঘটে। এতে দেখা যায়, ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তাকর্মীদের ডিউটিবুথের সামনে বাগ্‌বিতণ্ডা চলছে কনস্টেবল কাওসার ও মনিরুলের। ডিউটি খাতা নিয়ে কিছু একটা বলাবলি করছিলেন তারা। হঠাৎ মনিরুলের দিকে ডিউটি খাতাটি ছুড়ে দেন কনস্টেবল কাওসার। এরপর আচমকা ডিউটিবুথ থেকে মনিরুলের দিকে গুলি ছোড়েন। পরে বুথ থেকে বের হয়েও একের পর এক কয়েক রাউন্ড গুলি ছুড়ে মনিরুলের মৃত্যু নিশ্চিত করেন কাওসার। এ সময় মনিরুলের অস্ত্রটিও হাতে তুলে নিয়ে তার নিথর দেহ লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন তিনি। ঘটনার সময় আরও গুলিবিদ্ধ হন জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন শাহরুখ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, পুলিশ এ ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শনিবার দিবাগত ২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, “ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দু’জন কনস্টেবল ডিউটিরত ছিল। এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান । এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার শরীরে ৩ রাউন্ড গুলি লেগেছে।  আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে এবং তাকে নিরস্ত্র করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মনিরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছি।”

 

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ কী জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, “ঘটনার কারণ জানতে আমরা কাউসারকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যানুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আক্রমণকারীকে আমরা ইতোমধ্যে আটক করেছি, ঘটনার প্রকৃত রহস্য জানাটা খুব কঠিন হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট