1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক

পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, ওসিসহ আহত ১৫

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ হামলায় সিএমপি’র কর্ণফুলী থানা এবং জেলার আনোয়ারা থানার দুই ওসি’সহ কমপক্ষে ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে। শনিবার গভীর রাতে আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার শাকিল সুলতানা বলেন, কর্ণফুলী থানায় দায়ের হওয়া একটি মামলার আসামিকে গ্রেফতার করতে যৌথ অভিযানে যায় সিএমপি’র কর্ণফুলী থানা পুলিশ ও জেলার আনোয়ারা থানা পুলিশ। মামলার ১নং আসামি মোজাম্মেল হককে আটক করলে নেতাকর্মীরা মিলে তাকে ছিনিয়ে নেয়। তারা পুলিশের গাছ ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। হামলায় কর্ণফুলী থানার ওসি জহির হোসেন এবং আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদসহ পুলিশের অন্তত ১৫ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেছে।’

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, আমরা কর্ণফুলী থানায় দায়ের হওয়া মামলার এক আসামিকে গ্রেফতার করতে যাই। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার অনুসারীরা হামলা শুরু করে। ঘটনার পর আমরা সেখান থেকে চলে আসি। চৌমুহনী বাজার থেকে এসআরএফ’র একটি গাড়ি ফেরার পথে রাস্তায় ব্যারিকেট দিয়ে আবার হামলা করে। এ সময় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হন।

 

জানা যায়, শনিবার রাতে চাতরি চৌমুহনী এলাকায় এক আসামিকে গ্রেফতার করতে যৌথ অভিযান পরিচালনা করে কর্ণফুলী ও আনোয়ারা থানা পুলিশ। আসামি মোজাম্মেল হককে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তোলার সময় তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়। দুই দফায় চালানো এ হামলায় পুলিশের ১৫ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

আনোয়ারা সার্কেলের সহকারি কমিশনার সোহানুর রহমান সোহাগ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় কয়েকশ জনকে আসামি করে মামলা দায়ের করেছে কর্ণফুলী থানা পুলিশ। এ ঘটনায় সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট