1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী জায়গা জমির বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

এ বাজেট ছিনতাইকারী, ডাকাতদের বাজেট : দুলু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

প্রস্তাবিত বাজেটকে ডাকাত, লুটেরা ও ছিনতাইকারীদের বাজেট হিসেবে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী সরকারের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে, তা অপরাধীদের উৎসাহিত করবে।

দুলু আরও বলেন, কারো মাথায় বাড়ি দিয়ে টাকা ছিনতাই করে ১৫ শতাংশ কর দিলেই সে টাকা বৈধ হয়ে যাবে? এজন্য যতক্ষণ পর্যন্ত এ সরকারের পতন না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

শনিবার দুপুরে নাটোরের সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মজিবুর রহমান মন্টুর স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

দুলু বলেন, বাংলাদেশের জনগণ ভোট বর্জন করেছেন। জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। তারা ভোট বর্জন করেছেন। ডামি নির্বাচনে জনগণ ডামি প্রার্থীদের ভোট দেয় নাই। এ নির্বাচনে অংশগ্রহণ করেননি। এ আন্দোলন-সংগ্রামে বিএনপি বিজয় অর্জন করেছেন। আমাদের ভাতের অধিকার, আমাদের গণতন্ত্রের অধিকার, মানুষের কথা বলার অধিকার এবং ভোটের অধিকারের সংগ্রাম চলবেই। যতদিন ভাত ও ভোটের অধিকার না ফিরবে, ততক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে, ততক্ষণ আমাদের আন্দোলন ও সংগ্রাম চলবেই।

সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট